রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

‘মিডিয়া কখনো কখনো সন্ত্রাস হয়ে যায়’ বিএনপি নেতার মন্তব্যে সমালোচনা

স্টাফ রিপোর্টার
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন



কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা প্রশাসনের আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে বিএনপির চর রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোখলেছুর রহমান বলেছেন, ‘মিডিয়া কখনো কখনো সন্ত্রাস হয়ে যায়।” তার এই মন্তব্য ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রৌমারী উপজেলা সম্মেলন কক্ষে রৌমারী ও চর রাজিবপুর উপজেলার সার ডিলার এবং সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন।
বক্তব্যে মোখলেছুর রহমান বলেন, ছোটখাটো নেতিবাচক সংবাদ এমনভাবে ভাইরাল করা হচ্ছে, যার কারণে সরকার বিব্রত হচ্ছে এবং প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা যারা প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করতে চাই, মিডিয়া কখনো কখনো সন্ত্রাস হয়ে যায়।
তিনি আরও বলেন, রাজিবপুরে সার লুটের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অথচ সার লুট হয়নি, সারাদিন নিয়মিত বিতরণ হয়েছে, সেই ইতিবাচক সংবাদটি নেই। আমরা কেন সবকিছুতেই নেতিবাচক মনোভাব পোষণ করি?
সারের কোনো সংকট নেই উল্লেখ করে তিনি প্রশাসনকে বিষয়টি মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে জানানোর পরামর্শ দেন।
পরে এ বিষয়ে জানতে চাইলে মোখলেছুর রহমান বলেন, আমার বক্তব্যের অর্থ ছিল, কিছু ক্ষেত্রে ইতিবাচক সংবাদ বাদ দিয়ে শুধু নেতিবাচক সংবাদ প্রচার করা হয়। ‘সন্ত্রাস’ শব্দটি নিয়ে আপনারা কী বোঝাচ্ছেন, সেটিই আমি বুঝতে পারছি না।
কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব মো. সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, বিষয়টি আমি শুনিনি। তবে তিনি যদি এমন মন্তব্য দিয়ে থাকেন, সেটি ঠিক হয়নি। আবার অনেক সময় সার বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য না জেনেও কিছু প্রতিবেদন প্রকাশ হয়, সেটিও কাম্য নয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম (এনডিসি)। সভাপতিত্ব করেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সার ডিলার, রাজনৈতিক নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT