মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

রাজারহাটে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে অ‌টোচাল‌কের মৃত‌্যু

রাজারহাট প্রতি‌নি‌ধি
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৪ অপরাহ্ন




কুড়িগ্রামের রাজারহাটে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জার খুল‌তে গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রব্বানী (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে রাজারহাট ইউনিয়নের চান্দামারী খামারপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী ওই গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক।

স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া জানান, সকালে গোলাম রব্বানী বাড়িতে রাখা অটোর ব্যাটারি চার্জ থেকে খুলতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় আরেক বাসিন্দা মাসুদ ইসলাম বললেন, দুর্ঘটনার সময় পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেননি। পরে দুপুরের দিকে অটোর ঘরে গিয়ে তারা গোলাম রব্বানীর মরদেহ দেখতে পান। এরপর প্রতিবেশীদের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT