মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
সারাদেশে কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিল রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহে ‘বিশেষ সুবিধা’ দেওয়ার অভিযোগ ফুলবাড়ীতে আ’ লীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেফতার রাজারহাটে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে অ‌টোচাল‌কের মৃত‌্যু বাবার পর মা, এবার সন্তানের কণ্ঠে বাংলাদেশ ৫ লাখ টাকা দেওয়ার পরও বিয়ের স্বীকৃতি মেলেনি, অভিযোগ ব‌রিশা‌লের মে‌য়ে অনামিকার কুড়িগ্রামে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজউকের নকশা অনুমোদনে দীর্ঘসূত্রতা কমাতে নতুন উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব জাতীয় স্বার্থের পাল্লায় যুক্তরাষ্ট্র, চীন ও ভারত
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

৩ মামলার সাজাপ্রাপ্ত ও ২২টি ওয়ারেন্টভুক্তোর আসামি গ্রেফতার

নয়ন দাস ।। কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২, ৫:৪৮ অপরাহ্ন

লালমনিরহাট জেলার আদিতমারী থানা পুলিশ ৩ মামলার সাজাপ্রাপ্ত ও ২২টি ওয়ারেন্টভুক্তোর আসামি পলাতক আব্দুস সাত্তার শাহীনকে (৪০) গ্রেফতার করেছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক। গ্রেফতার আব্দুস সাত্তার শাহীন আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কুমড়িরহাট ভেটেশ্বর গ্রামের আবু তাহের ওরফে তাহের নেতার ছেলে।
পরিদর্শক মোজাম্মেল হক জানান, গাজীপুরে ‘গ্রামো ফার্মাসিউটিক্যাল’ নামে একটি নকল যৌন উত্তেজক ওষুধ প্রস্তুত করে বাজারজাত করতেন আব্দুস সাত্তার শাহীন। ২০১১ সালের ৯ মার্চ ওই কারখানায় ম্যাজিস্ট্রেটসহ যৌথ অভিযান চালায় ওষুধ প্রশাসন, বিএসটিআই ও র‍্যাব। এ সময় কারখানাটি সিলগালাসহ দুজনকে আটক করে। কিন্তু পালিয়ে রক্ষা পান কারখানার মালিক আব্দুস সাত্তার শাহীন। সেই থেকে আত্মগোপনে থাকেন শাহীন।
এ মামলাসহ তার বিরুদ্ধে আদিতমারী থানায় ২২টি মামলার ওয়ারেন্ট ও ৩টি মামলায় সাজাপ্রাপ্ত তিনি। যার একটিতে এক বছর সশ্রম কারাদণ্ড, অপরটিতে এক বছর বিনাশ্রম কারাদণ্ডসহ ৮ লাখ ৪৭ হাজার টাকা অর্থদণ্ড রয়েছে। এসব মামলা সারা দেশের বিভিন্ন স্থানে করা হয়।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আব্দুস সাত্তার শাহীনকে গ্রেফতার করতে বিভিন্ন সময় একাধিক অভিযান চালিয়ে ব্যর্থ হয় পুলিশ। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহের ভালুকা পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT