শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে মাদকসহ আইনজীবী দম্পতি আটক

স্টাফ রিপোর্টার
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১:১২ অপরাহ্ন



কুড়িগ্রাম শহ‌রের খলিলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতিসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ওয়াপদাপাড়া এলাকার ওই আইনজীবীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- কুড়িগ্রাম আইনজীবী সমিতির সদস্য ও ওয়াপদাপাড়া এলাকার বাসিন্দা অ্যাড. মো. আলমগীর হোসেন (৪৫), তার স্ত্রী মোছা. ডলি বেগম (৩০) এবং ভূরুঙ্গামারী উপজেলার ব্যাপারীটারী এলাকার মো. শাহেদ মাহমুদ শাকিল (৩০)।

জানা গেছে, অভিযানে আলমগীর হোসেনের কাছ থেকে ১৯০টি ইয়াবা ট্যাবলেট, তার স্ত্রী ডলি বেগমের কাছ থেকে ৫১ পুরিয়া হেরোইন এবং শাহেদ মাহমুদ শাকিলের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ নেওয়াজ ব‌লেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT