বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
পশ্চিমবঙ্গে গরু জবাই নিয়ে শুভেন্দুর কঠোর হুঁশিয়ারি কুড়িগ্রামে তথ্য অধিকার নিয়ে নাগরিক সমাজের ক্যাম্পেইন উলিপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি পলাতক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি, প্রধান আসামি গ্রেফতার ফেরি সরানো হলো, জনবলও অন্যত্র, অনিশ্চয়তায় চিলমারী ঘাট রৌমারী‌তে জিঞ্জিরাম নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু   রাজারহাটে নদীর পাড় থেকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে চার লাখ টাকার ভারতীয় মোবাইলসহ গ্রেপ্তার-১
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি পলাতক

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৭:১৮ অপরাহ্ন
Oplus_131072




কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নামার চর এলাকায় স্বামীর বাড়ির শয়নকক্ষের বিছানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তার স্বামী আলমগীর হোসেন ও শাশুড়ি পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিলুফা ইয়াসমিন ওই এলাকার আলমগীর হোসেনের স্ত্রী। তাঁর বাবার বাড়ি একই ইউনিয়নের দোলন গ্রামে। তিনি নুর ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে আলমগীর হোসেনের সঙ্গে নিলুফার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসারে পারিবারিক কলহ ও ঝগড়া-বিবাদ লেগে থাকত বলে স্থানীয়রা জানিয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে বাক্‌বিতণ্ডা হয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা শয়নকক্ষের বিছানায় নিলুফার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় থেকে নিলুফার স্বামী আলমগীর হোসেন ও তার শাশুড়ির খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানায় পুলিশ।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) শওকত আলী সরকার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT