শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
কুড়িগ্রাম সীমান্তে ইয়াবা ও চোরাচালানি মালামালসহ আটক ১ গাড়ি কিনলে আইফোন, ই-বাইক ও স্কুটি উপহার! মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন সুরের মূর্ছনায় খাবারের স্বাদ, আইসিসিবিতে ব্যতিক্রমী আয়োজন কুড়িগ্রামে ভাওয়াইয়া শিল্পীদের জন্য নির্মিত হচ্ছে স্থায়ী প্রশিক্ষণকেন্দ্র উলিপুরে বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুড়িগ্রাম জেলা সাইবার দলের উপদেষ্টা হলেন অ্যাড. নূর-উন নাহার টোকিওর মতো পরিচ্ছন্ন হবে ঢাকা : প্রধানমন্ত্রী আইসিসিবি হেরিটেজে শুরু হচ্ছে সুরের আট সপ্তাহ বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণে বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতির চিত্র
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রাম জেলা সাইবার দলের উপদেষ্টা হলেন অ্যাড. নূর-উন নাহার

অনলাইন ডেস্ক
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন



বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল (BNCP) কুড়িগ্রাম জেলা শাখার উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন অ্যাডভোকেট নূর-উন নাহার বেগম।

শুক্রবার (৩০ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে  নূর-উন নাহার বেগমকে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নূর-উন নাহার বেগম কবি, লেখক, সমাজসেবক, সংগঠক, কলামিস্ট ও জলবায়ু বিশ্লেষক হিসেবে পরিচিত। তিনি বিএনপির একনিষ্ঠ সমর্থক ও কর্মী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তার অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দিকনির্দেশনা জেলা সাইবার দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশা করছে কেন্দ্রীয় কমিটি।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজী কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল এবং দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোহাম্মাদুল্লাহ হক সাকিবের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT