মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় উলিপুরে বীর মুক্তিযোদ্ধা নুরন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রৌমারীতে মাদক ইয়াবা সেবনের দায়ে ৬ মাসের কারাদন্ড বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কঠিন পরীক্ষা কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় আবহাওয়া ও জলবায়ু তথ্যসেবার সমন্বয়ে কর্মশালা   নাগেশ্বরীতে ৮২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফুটপাত দখলমুক্ত করে হকারদের জন্য বিকল্প বাজার গড়ার তাগিদ উলিপুরে বৈদ্যুতিক ফাঁদে মাছ ধরায় দুজনকে ১০ হাজার টাকা জরিমানা উলিপুরে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে বীর মুক্তিযোদ্ধা নুরন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১:৫৭ অপরাহ্ন




কুড়িগ্রামের উলিপুরে বীর মুক্তিযোদ্ধা নুরন্নবী খন্দকার (৭৫) আর নেই। বার্ধক্যজনিত কারণে গত রোববার (১ নভেম্বর) বিকেলে পৌরসভার রামদাস ধনিরাম তেঁতুলতলা এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নুরন্নবী খন্দকার উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা এলাকার মৃত দছিজল খন্দকারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

সোমবার (২ নভেম্বর) দুপুরে রামদাস ধনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজা শেষে সদরপাড়া নূরানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বীর মুক্তিযোদ্ধা নুরন্নবী খন্দকারের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT