রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
উলিপুরের যেসব এলাকায় রোববার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রিফাইনারি স্থাপনের অপচেষ্টা: প্রশ্নের মুখে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি দেশের প্রথম হানাদারমুক্ত উপজেলা ভূরুঙ্গামারী, সরকারি স্বীকৃতির দাবি চার দিনে ৭০০ কিলোমিটার সাইক্লিং ক‌রে মাদকবিরোধী বার্তা দি‌লেন কুড়িগ্রামের দুই তরুণের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফুলবাড়ীতে প্রধান শিক্ষক গ্রেপ্তার ন্যায্য মজুরি ছাড়া টেকসই হবে না পোশাকশিল্প কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত নব্বইয়ের হিন্দি গানে জমজমাট ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’ তারুণ্যের ক্রিকেট উৎসবে চ্যাম্পিয়ন ইউল্যাব হলোখানায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী উমর ফারুক
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

চার দিনে ৭০০ কিলোমিটার সাইক্লিং ক‌রে মাদকবিরোধী বার্তা দি‌লেন কুড়িগ্রামের দুই তরুণের

স্টাফ রিপোর্টার
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন



মাদকবিরোধী সচেতনতা, পরিবেশ রক্ষা ও সামাজিক কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে চার দিনে প্রায় ৭০০ কিলোমিটার সাইকেল চালিয়েছেন কুড়িগ্রামের দুই তরুণ।

তারা হ‌লেন মাহামুদুল হাসান মারুফ ও শাহাদাত আলী সৌমিক। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে যাত্রা শুরু করে দেশের দক্ষিণাঞ্চল ঘুরে তারা পৌঁছান পটুয়াখালীর কুয়াকাটায়।

মারুফ কুড়িগ্রামের বেলগাছা ইউনিয়নের হরিরাম গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

অন্যদিকে, সৌমিক কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি কুড়িগ্রাম সরকারি কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণিতে পড়েন।

জানা গে‌ছে, গত ৩ নভেম্বর শুরু হয় তাদের এই সাইক্লিং অভিযান। প্রথম দিন কুড়িগ্রাম সদর থেকে চিলমারী, রৌমারী ও জামালপুর হয়ে শেরপুর পর্যন্ত ১৬৫ কিলোমিটার পথ পাড়ি দেন তারা। দ্বিতীয় দিন শেরপুর থেকে ময়মনসিংহ ও গাজীপুর হয়ে ঢাকায় পৌঁছান। এদিন অতিক্রম করেন ১৭৫ কিলোমিটার।

তৃতীয় দিন ঢাকা থেকে মাওয়া হয়ে ১৩৬ কিলোমিটার সাইকেল চালিয়ে পৌঁছান মাদারীপুরে। শেষ দিন মাদারীপুর থেকে ঝালকাঠি, বরিশাল ও পটুয়াখালী হয়ে কুয়াকাটায় পৌঁছান। এদিন তাঁদের পাড়ি দিতে হয় ১৯৭ কিলোমিটার পথ।

পুরো যাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কে পথচারীদের সঙ্গে কথা বলেন তারা। বিতরণ করেন মাদকবিরোধী লিফলেট। পাশাপাশি পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান এবং বিভিন্ন সামাজিক বিষয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করেন।

মারুফ ও সৌমিক বলেন, তাদের এই যাত্রা শুধু সাইক্লিং নয়, বরং মাদকমুক্ত, সবুজ ও সচেতন বাংলাদেশ গড়ার ক্ষুদ্র প্রচেষ্টা। তাদের উদ্যোগে একজন মানুষও যদি মাদক থেকে দূরে থাকার অনুপ্রেরণা পান কিংবা একটি গাছ লাগাতে উৎসাহিত হন, তাহলেই এই অভিযান সার্থক হবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT