কুড়িগ্রামের উলিপুর উপজেলার কয়েকটি এলাকায় আগামীকাল রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কর্তনের জন্য উলিপুর জোনাল অফিসের আওতাধীন ৩ ও ৫ নম্বর ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ নম্বর ফিডারের আওতায় বেটুবাড়ী, কানির কুড়া, আমান হাজীর তেপতী, ভাকুয়ার কুটি, কদমতলা বাজার, মোজাহিদপাড়া, বান্দের রাস্তা ও চতলার পাড় এলাকায় বিদ্যুৎ থাকবে না।
অন্যদিকে, ৩ নম্বর ফিডারের আওতায় ধামশ্রেণী বাজার, ঠাকুরবাড়ি বাজার ও সুরিরডারা এলাকায় একই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। এ জন্য গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।