April 18, 2026, 11:38 am

উলিপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রতিবেদকের নাম: 697 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Saturday, October 22, 2022

কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে মাসুদ রানা(২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার হাতিয়া ইউনিয়নের  কামারটারী গ্রামে।
জানা গেছে, শুক্রবার রাতে বকসী কামারটারী গ্রামের আইয়ুব আলীর পুত্র মাসুদ রানা তার শশুর বাড়ী পার্শ্ববর্তী ধামশ্রেনী ইউনিয়নের দড়িচর পাঁচপাড়া গ্রাম থেকে নিজ বাড়িতে ফিরে আসে। রাতে শয়ন ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মাসুদ রানা। শনিবার সকালে পরিবারের লোকজন তার কোন সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ঘরের ভিতরে মাসুদ রানার ঝুলন্ত মরদেহটি দেখতে পায়। পরে পরিবারের লোকজনের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে মরদেহটি উদ্ধার করে।
 উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।