রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে আবু সাঈদ জনি কুড়িগ্রাম প্রেসক্লাবে বাসসের পরিচালনা পর্ষদ সদস্য রূপম রাজ্জাককে সংবর্ধনা ‘ভাঙা ঢোল’ ফেসবুক পেজের কার্যালয় উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: ১০ বিশ্ববিদ্যালয়ের খেলার সূচি প্রকাশ ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ২ সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, জবাবদিহি চাইছে কূটনৈতিক তৎপরতা লটারি পদ্ধতি হোক বদলি বাণিজ্য বন্ধের সূচনা রৌমারী‌তে ভাতিজার হাতে চাচি খুন, আহত ৩ ফুলবাড়ীতে দলিল লেখকের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগে বিক্ষোভ
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

৫ম ধাপে ইউপি নির্বাচন তফসিল হতে পারে শনিবার

অনলাইন ডেস্ক ।। কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ২:০২ অপরাহ্ন

শনিবার (২৭ নভেম্বর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।
গত ২২ নভেম্বর ৯০-তম কমিশন বৈঠকে এ নিয়ে আলোচনা হলেও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কমিশন। তাই শনিবার (২৭ নভেম্বর) পর্যন্ত সভাটি মুলতবি করে ইসি।
প্রতিষ্ঠানটির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, বেলা সাড়ে ১১ টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে অন্য কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকের পর পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হতে পারে।
২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের ৩৬৯টি ইউপিতে এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ১০০০ ইউপিতে ভোট হবে। এছাড়া চতুর্থ ধাপে ৮৪০টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।
বৈঠকে কয়েকটি পৌরসভার সাধারণ নির্বাচনসহ অন্যান্য স্থানীয় নির্বাচন নিয়েও আলোচনা হবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT