শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

পাল তোলা নৌকা বাদে পুলিশের নতুন লোগো

কুড়িগ্রামনিউজ২৪.কম ডেস্ক
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৮:০৬ অপরাহ্ন



বাংলাদেশ পুলিশের লোগোতে বড় ধরনের পরিবর্তন আসছে। দীর্ঘদিন ধরে ব্যবহৃত লোগো থেকে পাল তোলা নৌকা প্রতীকটি বাদ দেওয়া হচ্ছে। এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর।

গতকাল (বৃহস্পতিবার) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি-লজিস্টিকস) নাছিমা আক্তার স্বাক্ষরিত এক অফিসিয়াল পত্রে জানানো হয়, বর্তমান লোগো পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। পত্রে আরও বলা হয়েছে, জেলা ও ইউনিট পর্যায়ে ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ সকল সামগ্রীতে নতুন মনোগ্রাম বা লোগো ব্যবহারের প্রস্তুতি নিতে হবে। প্রজ্ঞাপন জারির পর থেকে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নতুন লোগো ব্যবহারে বাধ্যতামূলক নির্দেশনা মেনে চলতে হবে।

এর আগে পুলিশের মনোগ্রাম পরিবর্তন করে ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ২০০৯ সালে পাল বাঁধা নৌকার দুই পাশে গম ও ধানের শিষের মালা লোগোটি আনা হয়। এই লোগোতে পালের ওপরে একটি শাপলা ফুলের ছবি আছে। আর নৌকার নিচে বাংলায় পুলিশ লেখা।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনে দাবি ওঠে। এর তিন দিন পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। ১১ আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোতে পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়।

 


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT