মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে টি-বাঁধ নির্মাণ, ক্ষতিপূরনের দাবীতে মানববন্ধন

কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ৪:৫২ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে জমি অধিগ্রহন না করে টি-বাঁধ নির্মাণ করায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো ক্ষতিপূরনের দাবীতে মানববন্ধন করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুড়া টি-বাঁধ এলাকায় এ মানববন্ধন অনষ্ঠিত হয়। মানববন্ধনে ক্ষতিগ্রস্থ জমির মালিকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, শাহানুর আলম ফুলু সরকার, হোসেন আলী ও লুৎফর রহমান। তারা বলেন, আমাদের ৪ একর জমি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুড়িগ্রাম ভূমি অধিগ্রহন না করেই বাঁধ নির্মাণ করেন। এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, নদীর জমি অধিগ্রহনের কোনো নিয়ম নেই। নদীর মধ্যেই বাঁধ টি করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৬-১৭ অর্থ বছরে তিস্তা নদী বেষ্টিত উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুড়া এলাকায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে টি-বাঁধটি নির্মাণ করা হয়।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT