শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

চিলমারীতে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৯:০৫ অপরাহ্ন



কুড়িগ্রামের চিলমারীতে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।
পহেলা বৈশাখের প্রথম প্রহরেই প্রাণের উচ্ছ্বাস নিয়ে সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পান্তা উৎসবের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার কনক কুমার রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ¦ মোঃ আব্দুল বারী সরকার, সদস্য সচিব সহকারী অধ্যাপক মোঃ আবু হানিফা, যুগ্ম আহ্বায়ক মোঃ ফজলুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT