April 17, 2026, 9:04 pm

ঈদের আমেজে হাতিয়ায় মুকুলের গণসংযোগে জনতার অংশগ্রহণ

কুড়িগ্রাম নিউজ ২৪ ডেস্ক 117 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Sunday, March 22, 2026

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা মুকুল। এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।

গণসংযোগকালে তিনি বলেন, হাতিয়া ইউনিয়নের মানুষের ভালোবাসায় তিনি আবেগাপ্লুত। “আমি জানতাম মানুষ আমাকে ভালোবাসেন, তবে এতটা ভালোবাসা পাবো ভাবিনি,”—এমন অনুভূতি ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, “আমরা পরিবর্তনের লক্ষ্যে কাজ করছি—চাটুকারিতা বা ব্যক্তিস্বার্থে নয়, বরং জনগণের কল্যাণে।”

দিনব্যাপী এই কার্যক্রমে স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন এবং ভবিষ্যতে উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেন।

শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আল্লাহর সহায়তায় পরিবর্তন আসবেই এবং জনগণের সমর্থন নিয়ে তিনি এগিয়ে যেতে চান।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।