রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে শিক্ষক আজম আলীর জানাযা নামাজ সম্পন্ন

কামরুজ্জামান স্বাধীন ।। কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ২:৫৩ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে শিক্ষক আজম আলী’র (৪৯) জানাযা নামাজ সম্পন্ন হয়েছে। শনিবার (৫ আগষ্ট) সকালে তাঁর নিজ বাস ভবনে কয়ের হাজার মানুষের উপস্থিতিতে এ জানাযা নামাজ সম্পন্ন হয়।
শিক্ষক আজম আলী চিলমারী উপজেলার থানাহাট এ ইউ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল শাখায় টেকনিক্যাল শপ এ্যাসিটেন্ট পদে কর্মরত ছিলেন। তিনি হাতিয়া ইউনিয়নের হাজীর বাজার এলাকার মৃত: আবুল কাশেম মিস্ত্রির ছেলে। মৃত্যুকালে এক স্ত্রীসহ দুই সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
প্রসঙ্গত,শুক্রবার (৪ আগষ্ট)বেলা সাড়ে ১২টার দিকে আজম আলী তাঁর নিজ বসতঘরে বিদ্যুৎ-সংযোগ দিচ্ছিলেন। হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT