বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১:০২ অপরাহ্ন



কুড়িগ্রামে শিক্ষার্থীদের গণিত চর্চায় আগ্রহ বৃদ্ধি ও মেধা বিকাশের লক্ষ্যে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার দাশেরহাট উচ্চ বিদ্যালয়ে এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি কুড়িগ্রামের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে চারটি গ্রুপের মোট ১২ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন দাশেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন, সহকারী শিক্ষক মিজানুর রহমান, এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি কুড়িগ্রামের সহকারি প্রোগ্রাম অফিসার ফাহমিদা হামিদ ও রিয়াদ উদ্দিন, সিএফই ভলান্টিয়ার রেজওয়ানুল হক নুরনবী প্রমুখ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের গণিতভীতি দূর করা, গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি এবং যুক্তিনির্ভর চিন্তাভাবনা, সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিসহ মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT