January 14, 2026, 12:35 am
সবশেষ খবর :
উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উলিপুরে বিএনপির উদ্যোগে স্টারলিংকের ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক উদ্বোধন রাজশাহীর তানোরে ৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার—বাঁচানো গেল না সাজিদকে ৩২ ঘণ্টা পর রাজশাহীর তানোরে নলকূপের গর্ত থেকে দুই বছরের সাজিদ অচেতন অবস্থায় উদ্ধার

৫ বছর পর পার্বতীপুর- কুড়িগ্রাম চিলমারী রুটে রমনা মেইল পুনরায় চালু

নয়ন দাস ।। কুড়িগ্রামনিউজ২৪.কম 700 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Monday, October 21, 2024

করোনা মহামারীর সময় ২০২০ সালের মার্চ মাসে পার্বতীপুর-চিলমারী রুটে রমনা মেইল ট্রেনটি বন্ধ করে রেলওয়ে অধিদপ্তর। এরপর দীর্ঘ ৫ বছর থেকে চিলমারী-পার্বতীপুর রুটে লোকাল এই ট্রেনটি বন্ধ ছিল। আজ সোমবার(২১ অক্টোবর) পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে কুড়িগ্রামের চিলমারী রমনা রুটে আবারও ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ কর্তৃপক্ষ। এতে কুড়িগ্রাম-চিলমারী অঞ্চলের নিম্ন আয়ের মানুষ আনন্দিত।
রেলওয়ে সংশ্লিষ্ট সুত্র জানায়, ২০২০ সালের মার্চে করোনার মহামারীর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সারা দেশের ট্রেন চলাচল বন্ধের সময় রমনা লোকাল ট্রেনটি বন্ধ হয়ে যায়। পরে দেশের সব রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও পার্বতীপুর-রমনা লোকাল ট্রেন বন্ধ রাখা হয়।
তবে ২০২২ সালের ১ মার্চ রমনা লোকাল ট্রেনটির পরিবর্তে চিলমারী কমিউনিটর নামে একটি ট্রেন চালু করা হলেও ট্রেনটির সুবিধাজনক সময়ে না পৌঁছানো এবং তিস্তা ও কাউনিয়া জংশনে অন্যান্য ট্রেনের সাথে সংযোগ না পাওয়া ইত্যাদি কারণে ট্রেনটি জনপ্রিয় হতে পারেনি। তবে দীর্ঘ ৫ বছর পর রমনা মেইল ট্রেনটি আবার চালু হওয়ার খবরে এ জেলার প্রান্তিক পর্যায়ে খুশির আমেজ বইছে।
রমনা রেলওয়ে স্টেশন শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির চিলমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক, আব্দুল মতিন সরকার শিরিন, তিনি বলেন সকালে রমনা থেকে ছেড়ে যাওয়া কমিউনিটর ট্রেনটিকে ঠিক রেখে মেইল ট্রেনটি সঠিকভাবে পরিচালিত হলে কুড়িগ্রাম জেলা ও বিশেষ করে রৌমারী, রাজীবপুরের মানুষ জেলা ও বিভাগীয় শহরে যাওয়া আসা করতে পারবে, যুবনেতা শাহ আলম সবুজ, তাইবুর রহমান, বৈষম্য ছাত্র বিরোধী আন্দালনের সমন্বয়ক, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ, এলাকার বাসিন্দা মোঃ বাচ্চু মিয়া বলেন,’দীর্ঘ ৫ বছর পর এই স্টেশনে আবার রমনা লোকাল ট্রেন চালু হওয়ার খবরে এলাকায় আনন্দ বিরাজ করছে। ট্রেনের সময়সূচী টা একটু পরিবর্তন করে সকাল ১০টায় করলে হয়তো আরো বেশি সাধারণ মানুষের কাজে আসবে, রমনা লোকাল ট্রেন চালুতে আমরা অত্যন্ত খুশি।’
রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আরীফ বলেন, ‘সোমবার সকাল সাড়ে ৯টায় পার্বতীপুর থেকে রমনা লোকাল রাজারহাট স্টেশনে প্রবেশ করে। সেখানে গণকমিটির নেতৃবৃন্দ উপস্থিত যাত্রীদের ফুলের শুভেচ্ছা জানায়। পরে তারা রমনা মেইলে উঠে চিলমারীর দিকে যাত্রা শুরু করে। পথে কুড়িগ্রাম স্টেশন, পাচপীর স্টেশন ও উলিপুর স্টেশনে যাত্রাবিরতীর কালে নেতাকর্মীরা রমনা মেইল চালু করায় ফুলের শুভেচ্ছা জানায়।
রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক সভাপতি নাহিদ হাসান বলেন,’আগে রমনা রেলপথে ৪টি লোকাল ট্রেন চলতো। সম্প্রতি একটি চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ট্রেন চালুর মধ্য দিয়ে কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর ৩ জেলার মানুষের উপকার হবে। পর্যায়ক্রমে বাকি ৩টি ট্রেনও চালু করা হবে।’
রেলওয়ে কর্তৃপক্ষ জানায় , রমনা লোকাল ট্রেনটি চালু হলে সঠিক সময়ে দিনাজপুরের পাবর্তীপুর ষ্টেশন থেকে ভোর ৫টা ৩০মি. ছেড়ে কুড়িগ্রামের চিলমারীর রমনা ষ্টেশনে পৌঁছবে সকাল ১০টায়। অন্যদিকে,চিলমারীর রমনা ষ্টেশন থেকে সকাল ১০টা ২০মিনিটে ছেড়ে পার্বতীপুরে পৌঁছবে বিকাল ৩টা ২০ মিনিটে।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, রমনা লোকাল ট্রেনটি কুড়িগ্রাম অঞ্চলে সবচেয়ে জনপ্রিয় একটি ট্রেন। সোমবার থেকে পার্বতীপুর-রমনা রুটে রমনা লোকাল ট্রেনটি আবারও চালু হলো।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।