বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
উলিপুরে বৃহস্পতিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় চিলমারী‌তে হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, ৩৫ দিন পর অপসারণ উলিপু‌রে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা অনুমোদনহীন রিফাইনারি নির্মাণ চলছেই, ব্যবস্থা নিচ্ছে না কেউ বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের তাগিদ এইচআরডব্লিউর কুড়িগ্রামে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মামলা ফুলবাড়ীতে দেড় কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার   জাতীয় দলের ভবিষ্যৎ ফুটবলার তৈরির প্রত্যাশায় এবিজি ইউনিভার্সিটি কাপ ‘মাঠের নায়ক কোহিনুর এর ফুটবল জীবন’
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে বৃহস্পতিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:২৭ অপরাহ্ন




কুড়িগ্রামের উলিপুরে ১১ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার এক নম্বর ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিস।

উলিপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোসাদ্দেকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে উলিপুর থানা মোড় থেকে আব্দুর রহমানের মিল চাতাল, থানা কোয়ার্টার হয়ে মুন্সিপাড়া, আক্তারুন্নাহার মেমোরিয়াল হাসপাতাল, ডা. রফিকুল ইসলামের ডিজিটাল ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার, এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজ, উলিপুর আধুনিক হাসপাতাল, গুনাইগাছ পাইলট উচ্চবিদ্যালয় এবং ব্র্যাক অফিসসংলগ্ন এলাকা।

ডিজিএম মো. মোসাদ্দেকুর রহমান বলেন, ১১ কেভি বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT