April 15, 2026, 9:25 am

উলিপুরে সমাজ সেবা দিবস উদযাপন

কুড়িগ্রামনিউজ২৪.কম ডেস্ক: 690 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Thursday, January 2, 2025

“কেউ নেই যার সমাজ সেবা আছে তার ” এ শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।
০২ জানুয়ারী বৃহস্পতিবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে  উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে একটি র‍্যালি বের হয় র‍্যালিটি শহরের মূল মূল ফটক গুলো প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা সমাজ সেবা অফিস কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহমুদুর রহমান (ভারপ্রাপ্ত) উলিপুর, কুড়িগ্রাম | অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব
মোঃ লুৎফর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা জনাব মোঃ সাইফুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক জনাব কর্মকর্তা সখিনা বেগম সহ উপজলার বিভিন্ন দপ্তরের কর্মকতা কর্মচারীবৃন্দ এবং উলিপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, বেসরকারি ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত এতিমখানার সভাপতি সম্পাদকবৃন্দসহ বিভিন্ন সেবাগ্রহীতা। এবং প্রিন্ট পেপার ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।