বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

৩১ জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু

কুড়িগ্রামনিউজ২৪.কম অনলাইন ডেস্ক:
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ১০:৪০ অপরাহ্ন



টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন। এতে অংশ নেবেন করবেন ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ী নেজামের তাবলীগের সাথীরা।

প্রথম পর্বের ইজতেমায় অংশগ্রহণের জন্য বিভিন্ন খিত্তা ও পয়েন্টের জিম্মাদার মুসল্লিরা এরইমধ্যে ময়দানে আসতে শুরু করেছেন। যারা ইজতেমা ময়দানে এসেছেন তারা তাদের নিজ নিজ খিত্তায় অবস্থান করছেন।

এবারের ইজতেমা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ী নেজামের অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি। আগামী ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

 


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT