রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
চিলমারীতে এইচএসসিতে পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রৌমারীতে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু, আহত ১ উলিপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, এসআরবির অভিযানে গ্রেপ্তার ১ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, অধ্যক্ষ-সভাপতির অপসারণ দাবি রাজারহা‌টে জিপিএ-৫ পে‌য়ে যমজ দুই বোনের সাফল্য নীতিগত বিচ্যুতির অভিযোগ তু‌লে কুড়িগ্রাম জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও উলিপুরে ৮১ পিস ইয়াবাসহ কারবা‌রি গ্রেপ্তার ক্রেতাশূন্য ঢাকার শপিংমল, লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা কুড়িগ্রামে ৯ প্রতিষ্ঠানে কেউ পাস ক‌রে‌নি
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

রৌমারীতে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু, আহত ১

রৌমারী প্রতি‌নি‌ধি
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮:০২ অপরাহ্ন




কুড়িগ্রামের রৌমারীতে মৌমাছির কামড়ে খলিলউল্লাহ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মর্জিনা খাতুন (৬০) নামের আরেক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খলিলউল্লাহ ওই গ্রামের জামাতউল্লাহর ছেলে।

এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ির পাশের জমিতে বেগুনখেতে নিড়ানি দিচ্ছিলেন খলিলউল্লাহ। এ সময় পাশের একটি গাছে থাকা মৌমাছির চাকে বাজপাখি আক্রমণ করলে মৌমাছির দল ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে মৌমাছির দল খলিলউল্লাহ ও পাশের বাড়িতে থাকা মর্জিনা খাতুনকে আক্রমণ করে। এতে দুজনই গুরুতর আহত হন।

তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দুজনকে উদ্ধার করেন। পরে তাদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে খলিলউল্লাহর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত মর্জিনা খাতুন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নবিউল ইসলাম বলেন, মৌমাছির কামড়ে অ্যানাফাইল্যাক্সিস বা তীব্র অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া হতে পারে। এ ধরনের প্রতিক্রিয়ায় রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT