রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
চিলমারীতে এইচএসসিতে পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রৌমারীতে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু, আহত ১ উলিপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, এসআরবির অভিযানে গ্রেপ্তার ১ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, অধ্যক্ষ-সভাপতির অপসারণ দাবি রাজারহা‌টে জিপিএ-৫ পে‌য়ে যমজ দুই বোনের সাফল্য নীতিগত বিচ্যুতির অভিযোগ তু‌লে কুড়িগ্রাম জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও উলিপুরে ৮১ পিস ইয়াবাসহ কারবা‌রি গ্রেপ্তার ক্রেতাশূন্য ঢাকার শপিংমল, লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা কুড়িগ্রামে ৯ প্রতিষ্ঠানে কেউ পাস ক‌রে‌নি
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, অধ্যক্ষ-সভাপতির অপসারণ দাবি

কচাকাটা প্রতি‌নি‌ধি
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন



কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা কলেজে চারটি পদে নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। মেধাক্রমে এগিয়ে থাকা প্রার্থীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে কম মেধাবীদের নিয়োগ দেওয়ার অভিযোগে কলেজের অধ্যক্ষ ও পরিচালনা কমিটির সভাপতির অপসারণ দাবি করেছেন নিয়োগবঞ্চিত প্রার্থী ও স্থানীয় বাসিন্দারা।

রোববার (১ নভেম্বর) দুপুরে কচাকাটা হাইস্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি কচাকাটা বাজার ঘুরে কলেজ গেটে গিয়ে শেষ হয়। এ সময় পুলিশি পাহারায় কলেজের ফটক বন্ধ থাকায় বিক্ষোভকারীরা ফটক ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে ফটকের সামনে কলেজের সভাপতি ড্যাব নেতা ডা. মো. ইউনুস আলী ও অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েলের কুশপুত্তলিকায় আগুন দিয়ে বিক্ষোভ করেন তারা। পরে কলেজের ফটক খুলে দেওয়া হলে মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিয়োগবঞ্চিত প্রার্থীরা অভিযোগ করেন, লিখিত পরীক্ষায় মেধাতালিকায় এগিয়ে থাকা প্রার্থীদের বাদ দিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে কম মেধাবীদের নিয়োগ দেওয়া হয়েছে। পরীক্ষার চার দিন পর ফল প্রকাশ করা হয়। তারা এ নিয়োগ বাতিল করে স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে নতুন করে নিয়োগের দাবি জানান।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৪ অক্টোবর কচাকাটা কলেজের কম্পিউটার কাম অফিস সহকারী, ল্যাব সহকারী, নৈশপ্রহরী ও আয়া পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এসব পদে ৪৫ জন চাকরিপ্রার্থী আবেদন করেন। নির্ধারিত সময় সকাল ১০টায় পরীক্ষায় অংশ নিতে প্রার্থীরা উপস্থিত হলেও লিখিত পরীক্ষা শুরু হয় দুপুরের পর। লিখিত পরীক্ষা শেষে ফল প্রকাশ না করে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

প্রার্থীদের অভিযোগ, মৌখিক পরীক্ষা শেষে সেদিনই চূড়ান্ত ফল প্রকাশের দাবি জানানো হলেও নিয়োগ-সংশ্লিষ্ট ব্যক্তিরা চার দিন পর ফল প্রকাশের কথা জানান। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে কচাকাটা থানা-পুলিশের সহায়তায় অধ্যক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা কলেজ ত্যাগ করেন।

চাকরিপ্রার্থীরা আরও অভিযোগ করেন, ২৪ অক্টোবর রাত ৮টার দিকে পরীক্ষক ও কলেজ-সংশ্লিষ্ট ব্যক্তিরা ফল ঘোষণা না করেই কলেজ ত্যাগ করেন। পরে ২৭ অক্টোবর সকালে অধ্যক্ষ কলেজের নোটিশ বোর্ডে ফলাফল টাঙিয়ে দেন। তবে ফলাফলপত্রে ২৪ অক্টোবর তারিখে স্বাক্ষর করা ছিল। লিখিত পরীক্ষায় মেধাক্রমে এগিয়ে থাকা প্রার্থীদের নিয়োগ না দেওয়ায় তারা ক্ষুব্ধ হন।

মানববন্ধনে ক্ষুব্ধ অনিছূর রহমান তোলা ব্যাপারী অভিযোগ করে ব‌লেন, নিয়োগ বাণিজ্যের উদ্দেশ্যে ডা. ইউনুস আলী ফ্যাসিবাদী কায়দায় সভাপতি হয়েছেন। মাত্র ১০ মাসের মধ্যে তিনি অবৈধভাবে নিয়োগ বাণিজ্য করেছেন। কলেজটিকে মেধাশূন্য করার চেষ্টা করা হচ্ছে। এ সময় তিনি বিতর্কিত নিয়োগ বাতিল করে নতুন করে নিয়োগের দাবি জানান।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT