শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

চিলমারীতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের আগাছা পরিস্কার করলো সাংবাদিকরা

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ৭:২৪ অপরাহ্ন

কুড়িগ্রামের চিলমারীতে বালাবাড়ীহাট রেলস্টেশন এলাকায় নির্মিত মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্মৃতিস্তম্ভ চত্ত্বরের আগাছা পরিস্কার করা
হয়েছে। শনিবার সকাল ১০টায় চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামের উদ্যোগে  সংগঠনের সদস্যরা এতে অংশ নেন।
এ সময় সংগঠনের সভাপতি মমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সাওরাত হোসেন সোহেল, যুগ্ম সম্পাদক ফয়সাল হক, সাংগঠনিক সম্পাদক এস এম রাফি, দপ্তর ও প্রচার সম্পাদক রুবেল হোসেন, সদস্য হাবিবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT