মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় আবহাওয়া ও জলবায়ু তথ্যসেবার সমন্বয়ে কর্মশালা   নাগেশ্বরীতে ৮২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফুটপাত দখলমুক্ত করে হকারদের জন্য বিকল্প বাজার গড়ার তাগিদ উলিপুরে বৈদ্যুতিক ফাঁদে মাছ ধরায় দুজনকে ১০ হাজার টাকা জরিমানা উলিপুরে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড চিলমারীতে এইচএসসিতে পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রৌমারীতে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু, আহত ১ উলিপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, এসআরবির অভিযানে গ্রেপ্তার ১ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, অধ্যক্ষ-সভাপতির অপসারণ দাবি রাজারহা‌টে জিপিএ-৫ পে‌য়ে যমজ দুই বোনের সাফল্য
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে তিস্তার ভাঙণে বিলীন হওয়া বাঁধ সংস্কারের দাবীতে নারী-শিশুসহ সহস্রাধিক মানুষের মানববন্ধন

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১, ১০:৩৪ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরের বজরায় তিস্তার ভাঙণে বিলীন হওয়া বাঁধ সংস্কার ও নদীশাসনের দাবীতে মানববন্ধন করেছে ভাঙন কবলিতরা।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে সাতালস্কর প্রাইমারী স্কুলের পাশে দীর্ঘ সময় ধরে মানববন্ধনে নারী-শিশুসহ সহস্রাধিক মানুষ অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার, ইউপি সদস্য আবু তালেব মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক মাহতাব হোসেন, বিমল কুমার সাহাসহ অন্যান্যরা।

সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার বলেন, দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধটি গত বন্যায় ভেঙে যায়। এরপর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করার পরও ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। অামরা অতি দ্রুত বাঁধটি সংস্কারের দাবি জানাচ্ছি।

সাতালস্কর প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, তিস্তার ভাঙণে বিলীন হওয়া বাঁধ সংস্কার হলে এ এলাকার অসংখ্য বসত বাড়ী ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হবে। তাই এই শুকনো মৌসুমেই বাঁধটি সংস্কারের দাবি জানাচ্ছি।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT