রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের মারধরের ঘটনায় আ’লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামনিউজ২৪.কম ডেস্ক
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:২৩ অপরাহ্ন



কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উলিপর পৌর আওয়ামী লীগের সদস্য ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম(৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের দত্ত সুপার মার্কেটের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করে। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১শ ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় আ’লীগ নেতা তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT