রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে সড়ক দুর্ঘটনায় দুই পরীক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রামনিউজ২৪.কম ডেস্ক:
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ন



কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (০৯ মার্চ) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির পাতার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পাণ্ডুল ইউনিয়নের মিনাবাজার ঢেঁকিয়ারাম এলাকার আবু বক্কর সিদ্দিক এর ছেলে সৌরভ আলী (১৯) ও বকিয়ত আলী এর ছেলে প্লাবন মিয়া (১৮)। তারা দুজনই কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সৌরভ ও প্লাবন দুজনই মোটরসাইকেলে করে চিলমারী উপজেলার থানাহাট বাজার থেকে উলিপুর ফিরছিলেন। এ সময় নিরাশির পাতার বটতলা এলাকায় পেছন দিক থেকে একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। ঘটনাস্থলে সৌরভ মারা যান। গুরুতর আহত অবস্থায় প্লাবন মিয়াকে উদ্ধার করে উলিপুর হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে এবং ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT