রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনন্সেন্ট্রেটর প্রদান

কুড়িগ্রামনিউজ২৪.কম ডেস্ক
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৯:০৬ অপরাহ্ন




সংযোগ ফাউন্ডেশন এর ৫ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনন্সেন্ট্রেটর প্রদান করা হয়েছে।

আজ ২৭ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১.০০ টায় উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মোঃ আবু রায়হান স্যার এর হাতে অক্সিজেন কনন্সেন্ট্রেটরটি তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংযোগ ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা টিমে সদস্যরা ( মোঃ নুর আলম নাহিদ,শামিম সরকার, সীমান্ত, সিয়াম,রুনা প্রমুখ)। মানুষের জন্যে মানুষের পাশে স্লোগান কে সামনে রেখে সংযোগ ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় নিয়োজিত। আজ সংযোগ ফাউন্ডেশন এর ৫ বছর পূর্ণহলো।

উল্লেখ্য, ইতোপূর্বে সংযোগ ফাউন্ডেশন এর পক্ষ থেকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন কনন্সেন্ট্রেটর মেশিন উপহার দেয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT