January 14, 2026, 12:40 am
সবশেষ খবর :
উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উলিপুরে বিএনপির উদ্যোগে স্টারলিংকের ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক উদ্বোধন রাজশাহীর তানোরে ৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার—বাঁচানো গেল না সাজিদকে ৩২ ঘণ্টা পর রাজশাহীর তানোরে নলকূপের গর্ত থেকে দুই বছরের সাজিদ অচেতন অবস্থায় উদ্ধার

ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মাসুদ পারভেজ, রৌমারী 355 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Friday, June 27, 2025

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ও চর শৌলমারী ইউনিয়নের মধ্যবর্তী কাজাইকাটা এলাকায় একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। শুক্রবার (২৭ জুন) সকাল ১০ টায় স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানা গেছে, কাজাইকাটা, আনন্দ বাজার, খেয়ারচর,মির পাড়া, খরানি,দক্ষিণ নামাজের চর,উত্তর নামাজের চর, চর গেন্দার আলগা,চৌদ্দখরি, খা পাড়া, ভাঙ্গা পাড়া, সাহেবের আলগা অপর দিকে আমবাড়ি, কাউনিয়ারচর, চর কাউনিয়ারচর, ধনতোলা, খোয়ার চর, ছাটকড়াই বাড়ি, দাঁতভাঙ্গাসহ আশপাশের অন্তত ১৯ টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করছেন। দীর্ঘদিন ধরে ব্রিজের অভাবে কাজাইকাটা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হলহলিয়া নদীর ওপর স্থানীয়দের উদ্যোগে বাঁশ ও কাঠ দিয়ে একটি অস্থায়ী সাঁকো নির্মাণ করা হয়েছে। যেটা দিয়ে শিশু, বৃদ্ধ, রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষকসহ সব শ্রেণি পেশার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও চরমে ওঠে। সাঁকোটি সরু ও দুর্বল হওয়ায় মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে। কোনো উপায় না পেয়ে বর্তমানে নির্মিত কাঠের সাঁকোর ওপর নির্ভর করছেন এলাকাবাসি, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অস্থায়ী। বর্তমান উপদেষ্ঠার কাছে মানববন্ধনে একটি ব্রিজ নির্মাণ করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। সেখানে প্রায় ৮০ থেকে ৯০ মিটার একটা ব্রিজ হলেই জনদূভোগ কমবে বলে অনেকে জানান।

 

এলাকাবাসী রফিকুল ইসলাম জানান, কৃষকরা ফসল উৎপাদন করে তা বাজারে নিতে পারেন না ঠিকভাবে। পণ্য পরিবহন, শিক্ষার্থী চলাচল, রোগী হাসপাতালে নেওয়াসহ সব ক্ষেত্রেই দুর্ভোগ পোহাতে হয়। স্থায়ী ভাবে ব্রিজ নির্মাণে দাবি জানান।

 

স্থানীয় কৃষক সোনা মিয়া বলেন, আমরা ফসল উৎপাদন করি, কিন্তু বাজারে নিতে গেলে গাড়ি পাওয়া যায় না। রোগী নিলে কখন সাঁকো ভেঙে পড়ে, সেই ভয় থাকে। এত মানুষ, কিন্তু একটা ব্রিজ নেই। আমাদের দাবি একটা ব্রিজ চাই।

 

গাড়ি চালক সোহেল বলেন, আমরা শ্রমিক গাড়ি চালাই ব্রিজ না থাকায় কৃষকের উৎপাদিত ফসল পারাপার করতে পানি না। আমাদের দাবি একটা ব্রিজ নির্মাণ করা হোক।

 

মানববন্ধনে বক্তারা দ্রুত একটি পাকা ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে বলেন,স্বাধীনতার এত বছর পরও আমরা একটি ব্রিজের জন্য মানববন্ধন করতে হচ্ছে এটা লজ্জাজনক। আমাদের প্রাণের দাবি ত্বরিত সময়ের মধ্যে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হোক। মানববন্ধন থেকে সড়ক ও জনপথ বিভাগ ও স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয় এবং একটি টেকসই ব্রিজ নির্মাণের জোর দাবি জানান।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।