রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুড়িগ্রামনিউজ২৪.কম ডেস্ক
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৮:১২ অপরাহ্ন



কুড়িগ্রামের উলিপুরে সেনাবাহিনীর সাড়াশি অভিযানে ১২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনের জন্য ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ ৪ হাজার টাকা জব্দ করা হয়।

রোববার (১৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২২ বীরের একটি টহল দল। সোমবার (১৪ জুলাই) সকালে কুড়িগ্রাম সেনা ক্যাম্পের মেজর শাহারিয়ার আহাদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন—উপজেলার দক্ষিণ মধুপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে জাহাঙ্গীর আলম এবং কাশিয়াগাড়ী গ্রামের একাব্বর আলীর ছেলে রেজাউল করিম।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশিতে ১২৮ পিস ইয়াবা, নগদ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে মেজর শাহারিয়ার আহাদ বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে ভবিষ্যতেও মাদক ও অপরাধ দমনে এমন অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের দাবি, সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ মাদকবিরোধী লড়াইকে আরও গতিশীল করবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে বড় ভূমিকা রাখবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT