শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে রোকেয়া দিবস পালিত

কামরুজ্জামান স্বাধীন।।কুড়িগ্রামনিউজ২৪.কম ডেস্ক
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৬:২০ পূর্বাহ্ন




কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে রোকেয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে উলিপুর পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এলজিইডি) এর সহযোগিতায় উলিপুর পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে এসে সমবেত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ গ্রহণ করে। পরে পৌরসভা হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উলিপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী সৌমেন্দ্রনাথ রায় ও এলজিইডি’র সিডিএ শিরিন সুলতানার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার নার্গিস ফাতেমা তোকদার, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলমসহ প্রমুখ।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT