মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় আবহাওয়া ও জলবায়ু তথ্যসেবার সমন্বয়ে কর্মশালা   নাগেশ্বরীতে ৮২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফুটপাত দখলমুক্ত করে হকারদের জন্য বিকল্প বাজার গড়ার তাগিদ উলিপুরে বৈদ্যুতিক ফাঁদে মাছ ধরায় দুজনকে ১০ হাজার টাকা জরিমানা উলিপুরে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড চিলমারীতে এইচএসসিতে পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রৌমারীতে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু, আহত ১ উলিপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, এসআরবির অভিযানে গ্রেপ্তার ১ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, অধ্যক্ষ-সভাপতির অপসারণ দাবি রাজারহা‌টে জিপিএ-৫ পে‌য়ে যমজ দুই বোনের সাফল্য
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

৩২ ঘণ্টা পর রাজশাহীর তানোরে নলকূপের গর্ত থেকে দুই বছরের সাজিদ অচেতন অবস্থায় উদ্ধার

অনলাইন ডেস্ক ।।কুড়িগ্রামনিউজ২৪.কম।।
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৯ অপরাহ্ন



অনলাইন ডেস্ক ।।কুড়িগ্রামনিউজ২৪.কম।।
রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে প্রায় ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর
অচেতন অবস্থায়  উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উদ্ধার হওয়ার পর তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। বর্তমানে তার স্বাস্থ্য পরীক্ষা চলছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বাড়ির পাশে মাঠে যাওয়ার সময় অসাবধানতাবশত পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ে যায় সাজিদ।
>শিশুটির মা রুনা খাতুন জানান, দুপুরে দুই সন্তানকে নিয়ে তিনি বাড়ির পাশে যাচ্ছিলেন। হাঁটার সময় হঠাৎ সাজিদ ‘মা’ বলে ডাক দিলে তিনি পেছন ফিরে দেখেন, সন্তানটিকে দেখা যাচ্ছে না। পরে গর্তের ভেতর থেকে তার কান্নার শব্দ শোনা যায়। গর্তটির মুখ খড় দিয়ে ঢেকে রাখা থাকায় তিনি এবং শিশুটি কেউই বুঝতে পারেননি জায়গাটিতে গভীর গর্ত রয়েছে। পা পড়তেই মুহূর্তের মধ্যে শিশুটি নিচে পড়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা উদ্ধার অভিযানে চেষ্টা করলেও গর্তের ভেতরে মাটি চলে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘রাত ৯ টায় শিশুটিকে আমরা অচেতন অবস্থায় উদ্ধার করেছি। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা জানাবেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT