শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে বিএনপির উদ্যোগে স্টারলিংকের ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক উদ্বোধন

কামরুজ্জামান স্বাধীন।।কুড়িগ্রামনিউজ২৪.কম ডেস্ক
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৭:০৫ অপরাহ্ন




কুড়িগ্রামের উলিপুরে স্টারলিংকের ফ্রী ওয়াই-ফাই নেটওয়ার্ক উদ্বোধন হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে কুড়িগ্রাম জেলায় সর্বপ্রথম উলিপুর শহীদ মিনার চত্ত্বরে স্টারলিংকের ফ্রী ওয়াই-ফাই নেটওয়ার্ক জোন উদ্বোধন হয়। পরীক্ষামূলক ওয়াই-ফাই নেটওয়ার্কের ক্যাচম্যান এরিয়া রাউন্ড ১৫০মিটার।

এ উপজেলাকে মডেল উপজেলা বিনিমার্ণের অঙ্গীকারকল্পে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আরো একধাপ এগিয়ে নিতে এই নেটওয়ার্কের উদ্বোধন করেন ২৭-কুড়িগ্রাম, উলিপুর-৩ আসনের বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী তাসভীর-উল ইসলাম।

উদ্বোধক ও বিশেষ অতিথি উপজেলা বিএনপি’র সদস্য সচিব, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র হায়দার আলী মিয়া বলেন, উলিপুর শহরের স্থায়ী ব্যক্তিবর্গ এবং প্রয়োজনে বাজারে আগত জনগণ ফ্রীতে এই নেটওয়ার্কিং সিষ্টেমের আওতায় থাকবেন। যেকেউ ফোনের ওয়াই-ফাই অপশন অন করলেই অটো কানেক্ট হবে এবং ফ্রীতে ব্যবহার করতে পারবেন। তারা বলেন, উলিপুরের উন্নয়নের স্বার্থে বিএনপির পাশে থাকুন এবং ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

এসময় উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT