শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা

Reporter Name
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:০৩ অপরাহ্ন




আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সকালে তিনি উলিপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের হাতে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, উলিপুরবাসীর ন্যায্য অধিকার সুরক্ষা, সুশাসনের প্রতিষ্ঠা এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থন অর্জন করতে পারলে এলাকার সর্বাঙ্গীণ উন্নয়ন এবং জনস্বার্থে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখবেন, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

মনোনয়ন দাখিলকে ঘিরে উপজেলা প্রশাসনের কার্যালয় এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT