January 13, 2026, 11:59 pm
সবশেষ খবর :
উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উলিপুরে বিএনপির উদ্যোগে স্টারলিংকের ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক উদ্বোধন রাজশাহীর তানোরে ৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার—বাঁচানো গেল না সাজিদকে ৩২ ঘণ্টা পর রাজশাহীর তানোরে নলকূপের গর্ত থেকে দুই বছরের সাজিদ অচেতন অবস্থায় উদ্ধার

কুড়িগ্রামের চিলমারীতে নতুন বই বিতরন

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম 910 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Saturday, January 1, 2022

১লা জানুয়ারী সারাদেশের ন্যায় কুড়িগ্রামে চিলমারীতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে।
কুড়িগ্রামের চিলমারী উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিন নতুন বই তুলে দেয়া হয়।
শনিবার সকালে থানাহাট ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সালেহ সরকার, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম, প্রধান শিক্ষক আক্তারুজামান, চিলমারী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম বাবু, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক এস এম রাফি প্রমুখ।অপর দিকে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে নতুন বই তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: তৈয়ব আলী । এসময় সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।