শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে প্রশাসনের ঝটিকা অভিযান

Reporter Name
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৭:১৬ অপরাহ্ন



কুড়িগ্রামের উলিপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির দায়ে ‘মিলন ট্রেডার্স’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঝটিকা অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের চৌমহনী বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকানে উপস্থিত থেকে মজুতকৃত সব তেল ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি নিশ্চিত করে করেছেন সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিলন ট্রেডার্সের মালিক সরকারি নির্ধারিত দামের তোয়াক্কা না করে প্রতি লিটার পেট্রোল ২০০ টাকা দরে বিক্রি করছিলেন। এমন গোপন খবরের ভিত্তিতে উলিপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান ওই বাজারে অভিযান চালান।
অভিযানকালে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির সত্যতা পাওয়ায় এসিল্যান্ড তাৎক্ষণিকভাবে অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর হওয়ার পাশাপাশি জনস্বার্থে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। তিনি নিজে ওই দোকানে অবস্থান গ্রহণ করেন এবং সেখানে মজুত থাকা সমস্ত পেট্রোল সরকারি নির্ধারিত বাজার দরে সাধারণ মোটরসাইকেল চালক ও ক্রেতাদের কাছে বিক্রির নির্দেশ দেন। সহকারী কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে সাধারণ মানুষ দীর্ঘ সঙ্গে ন্যায্যমূল্যে পেট্রোল সংগ্রহ করেন। দোকানের সম্পূর্ণ মজুত শেষ না হওয়া পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) সেখানে অবস্থান করে পুরো প্রক্রিয়াটি নিজ তত্ত্বাবধানে পরিচালনা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, “মিলন ট্রেডার্স নিয়ম বহির্ভূতভাবে দ্বিগুণ দামে পেট্রোল বিক্রি করে সাধারণ মানুষকে জিম্মি করার চেষ্টা করছিল। ক্রেতাদের স্বার্থ রক্ষায় আমি নিজে দাঁড়িয়ে থেকে ন্যায্যমূল্যে তেল বিক্রি নিশ্চিত করেছি। জনস্বার্থে বাজার নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান ও তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।”
প্রশাসনের এমন তাৎক্ষণিক ও সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। রুবেল মিয়া নামে স্থানীয় এক ক্রেতা সন্তোষ প্রকাশ করে বলেন, “বাজার দর থেকে দ্বিগুণ দামে পেট্রোল কিনতে আমরা বাধ্য হচ্ছিলাম। এসিল্যান্ড সাহেব এসে নিজে দাঁড়িয়ে থেকে আমাদের ন্যায্যমূল্যে পেট্রোল পাওয়ার ব্যবস্থা করে দিলেন, এটি সত্যিই প্রশংসনীয়।”
উপজেলা প্রশাসনের এমন কঠোর অবস্থানে ওই এলাকার অসাধু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT