মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় আবহাওয়া ও জলবায়ু তথ্যসেবার সমন্বয়ে কর্মশালা   নাগেশ্বরীতে ৮২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফুটপাত দখলমুক্ত করে হকারদের জন্য বিকল্প বাজার গড়ার তাগিদ উলিপুরে বৈদ্যুতিক ফাঁদে মাছ ধরায় দুজনকে ১০ হাজার টাকা জরিমানা উলিপুরে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড চিলমারীতে এইচএসসিতে পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রৌমারীতে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু, আহত ১ উলিপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, এসআরবির অভিযানে গ্রেপ্তার ১ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, অধ্যক্ষ-সভাপতির অপসারণ দাবি রাজারহা‌টে জিপিএ-৫ পে‌য়ে যমজ দুই বোনের সাফল্য
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

চিলমারীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২, ৬:৪৬ অপরাহ্ন

কুড়িগ্রামের চিলমারীতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮শিক্ষার্থীর মাঝে বৃত্তি সহায়তা প্রদান করা হয়েছে। ঢাকাস্থ দেলোয়ার দিলরুবা ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি সহায়তার চেক প্রদান করা হয়।

সোমবার দুপুরে গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজ হল রুমে যুগান্তর প্রতিনিধি সহকারী অধ্যাপক গোলাম মাহবুবের সভাপতিত্বে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো.জাকির হোসেন,সুমন ফাউন্ডেশনের বাংলাদেশ সভাপতি এআর এম নুরুজ্জামান বকুল,সিনিয়র সাংবাদিক আমজাদ হোসেন,চিলমারী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম বাবু, সহকারী অধ্যাপক এটিএম জাকির প্রভাষক আ.রহমান রতন,ফজলুল হক, আবু রায়হান, সাংবাদিক আলমগীর হোসাইন,এস এম  রাফি,দেলোয়ার দিলরুবা ফাউন্ডেশনের সমন্বয়কারী মোঃ আলমগীর মোর্শেদ,মোঃ ফখরুল আলম, প্রমুখ।

উল্লেখ্য, ২০২০ সালে বিভিন্ন পত্রিকায় অদম্য মেধাবীদের গল্প হিসেবে“আঁধারের মাঝে আলো ছড়িয়েছে ওরা” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হলে ঢাকাস্থ দেলোয়ার দিলরুবা ফাউন্ডেশন নামের একটি সংগঠন যুগান্তর প্রতিনিধির মাধ্যমে ৮মেধাবী শিক্ষার্থীর শিক্ষার ব্যয় বহনের প্রতিশ্রুতি প্রদান করে। অনুরুপভাবে ২০১৯ সালে ১২শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছিল। ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই শিক্ষার্থীদের প্রতিমাসে শিক্ষা বৃত্তি সহায়তা প্রদান করবে বলে জানিয়েছিল। সে মোতাবেক ফাউন্ডেশনটির পক্ষ থেকে মোট ৮জন শিক্ষার্থীকে জন প্রতি ৮হাজার টাকার চেক প্রদান করা হয়।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT