শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে নারী ও শিশু ধর্ষন, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

কামরুজ্জামান স্বাধীন।। কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : রবিবার, ৭ জুন, ২০২৬, ৭:৩১ অপরাহ্ন



কুড়িগ্রামরর উলিপুরে নারী ও শিশু ধর্ষন, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স এবং সকল মামলার দ্রুত নিষ্পত্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে| রবিবার (৭ জুন) দুপুরে পৌর শহরের মসজিদুল হুদা মোড়ে নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ-নারী, উপজেলা ক্লাইমেট কাউন্সিল এবং উইমেন ইন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (ডব্লিউসিএএন) এর আয়োজনে
এ মানববন্ধন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়| এতে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, নারী নেত্রী, যুব প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করে|

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন চাঁদ, সাবিনা ইয়াসমিন, ফরিদা ইয়াসমিন, লতা বেগম, মনিরা ইয়াসমিন, সাদিয়া আনসারী, মনিরুল ইসলাম, সোয়াইব আকতার, মমিনুল ইসলাম, মৃত্যুঞ্জয় রায় প্রমূখ|
এসময় বক্তারা শিশু ধর্ষণ, নির্যাতন ও শোষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান| একইসঙ্গে শিশুদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে পরিবার, সমাজ, প্রশাসন এবং সকল অংশীজনের সমর্ন্বিত উদ্যোগ গ্রহণের ওপরগুরুত্বারোপ করেন|


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT