শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে লোকালয় থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ উদ্ধার

কুড়িগ্রাম নিউজ ২৪ ডেস্ক
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:২৭ অপরাহ্ন



কুড়িগ্রামের উলিপুরে লোকালয় থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর ফুলবাড়ী এলাকায় সাপটি দেখা গেলে স্থানীয়দের মাঝে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে জনবসতির পাশে বিশাল আকৃতির এই সাপটি দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। অনেকেই সাপটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এলাকাবাসীর দাবি, এই এলাকায় এর আগে এত বড় অজগর কখনো দেখা যায়নি।

সাপটি দেখার পর স্থানীয়রা দ্রুত বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে কুড়িগ্রাম বন বিভাগের একটি প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে।

কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তা সাদিকুর রহমান জানান, উদ্ধারকৃত অজগরটি প্রায় ১০ ফুট লম্বা এবং সুস্থ অবস্থায় আছে। সাপটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে এটিকে রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও মনে করিয়ে দেন যে, অজগর বাংলাদেশের একটি সংরক্ষিত বন্যপ্রাণী এবং এদের ক্ষতি করা আইনত দণ্ডনীয়।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT