বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নাগেশ্বরীতে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার উলিপু‌রে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন   কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মেঘনার বুকে শিল্পকারখানা, দখলে ২৪১ একর নদীর জমি বিশেষ শিশুদের জন্য কাজের স্বীকৃতি, ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড’ পেলেন ইয়াশা সোবহান কুড়িগ্রামে শব্দদূষণ বিরোধী অভিযান, ৩ চালককে জরিমানা ৩০ বছর পর সড়ক সংস্কার, স্বস্তি ২০০ পরিবারের উলিপুরে লোকালয় থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ উদ্ধার
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:২৭ অপরাহ্ন

কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গত রোববার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- হিরা মিয়া (২৮) ও সফিউর রহমান শুভ (২৩)। হিরা নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাকুয়াবাড়ী গ্রামের মোতালেব মিয়ার ছেলে। আর শুভ রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মন্বশ্বর গ্রামের মিজানুর রহমান মজনুর ছে‌লে।

নিহ‌তের স্বজন‌দের সূ‌ত্রে জানা যায়, রাত ১১টার দিকে পাটেশ্বরী বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের কয়েকজন আরোহী আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হিরা ও শুভর অবস্থা গুরুতর হওয়ায় পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT