সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

নাগেশ্বরীতে পরিত্যক্ত বাড়ি থেকে ৬০ বোতল ইস্কাফ উদ্ধার

না‌গেশ্বরী প্রতি‌নি‌ধি
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন



কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ৬০ বোতল ইস্কাফ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রামখানা ইউনিয়নের সিঙ্গির ভিটা গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারি মতিয়ার রহমান ওরফে মতুর পরিত্যক্ত বাড়িতে তল্লাশি চালিয়ে ৬০ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, এ ব‌্যাপা‌রে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT