সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
রৌমারী‌তে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুটের অ‌ভি‌যোগ ভূরুঙ্গামারীতে খোলা বাজারে সার বিক্রির দাবিতে কৃষি অফিসার অবরুদ্ধ: ইউএনওর আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু নাগেশ্বরীতে পরিত্যক্ত বাড়ি থেকে ৬০ বোতল ইস্কাফ উদ্ধার ফিফার বাধা পেরিয়ে আবারও চেনা রূপে বসুন্ধরা কিংস সঞ্চয়ের টাকা জর্দার কৌটায়,  পোকায় খে‌য়ে সাবাড় কুড়িগ্রামে সার না পে‌য়ে কৃষক‌দের হট্টগোল ও ভাঙচুর ৩৮ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন প্রধান শিক্ষক কুড়িগ্রামের চরে শতাধিক শিক্ষার্থীর পাশে ঢাবি’র সা‌বেক শিক্ষার্থীরা মায়ের শেষ বিদায়ে দোয়া চাইলেন লিয়াকত আলী খাঁন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৯ অপরাহ্ন




কুড়িগ্রামের কচাকাটা থানার কেদার ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (০৭ সে‌প্টেম্বর) বেলা ১১টার দিকে ঢলুয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে খালাতো ভাইবোন।

নিহতরা হলো- চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে সিয়াম (৮) এবং খামার গ্রামের দুলালের মেয়ে মোফাসসিরা (৭)। তারা পরিবারের সঙ্গে ঢলুয়াবাড়ী গ্রামের নানির বাড়িতে বেড়াতে এসেছিল।

স্বজন আবু বক্কর সি‌দ্দিক জানান, বেলা ১১টার দিকে সিয়াম ও মোফাসসিরাসহ প্রতিবেশী আরেক শিশু বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে নামে। তারা ছেঁড়া মশারি দিয়ে জাল তৈরি করে মাছ ধরছিল। একপর্যায়ে সিয়াম ও মোফাসসিরা পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা প্রতিবেশী শিশুটি বিষয়টি কাউকে না জানিয়ে বাড়িতে চলে যায়।

পরে দুপুর একটার দিকে স্থানীয় কয়েকজন পুকুরে সিয়ামের মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সেখানে গিয়ে প্রথমে সিয়ামের মরদেহ উদ্ধার করেন। পরে পানির নিচ থেকে মোফাসসিরার মরদেহ উদ্ধার করা হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT