মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
কুড়িগ্রামে নিখোঁজের ৮ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার বসুন্ধরা ফাউন্ডেশনের চার্জমুক্ত ঋণে বদলেছে হাজারো নারীর জীবন চিলমারীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবা‌রি গ্রেপ্তার রৌমারী‌তে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুটের অ‌ভি‌যোগ ভূরুঙ্গামারীতে খোলা বাজারে সার বিক্রির দাবিতে কৃষি অফিসার অবরুদ্ধ: ইউএনওর আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু নাগেশ্বরীতে পরিত্যক্ত বাড়ি থেকে ৬০ বোতল ইস্কাফ উদ্ধার ফিফার বাধা পেরিয়ে আবারও চেনা রূপে বসুন্ধরা কিংস সঞ্চয়ের টাকা জর্দার কৌটায়,  পোকায় খে‌য়ে সাবাড় কুড়িগ্রামে সার না পে‌য়ে কৃষক‌দের হট্টগোল ও ভাঙচুর
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

চিলমারীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবা‌রি গ্রেপ্তার

চিলমারী প্রতি‌নি‌ধি
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন



কুড়িগ্রামের চিলমারীতে ১০০ পিস ইয়াবাসহ মো. শহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চরুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কুটিরগ্রাম এলাকার বাসিন্দা শহিদুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুড়িগ্রাম জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চিলমারীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT