মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় আবহাওয়া ও জলবায়ু তথ্যসেবার সমন্বয়ে কর্মশালা   নাগেশ্বরীতে ৮২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফুটপাত দখলমুক্ত করে হকারদের জন্য বিকল্প বাজার গড়ার তাগিদ উলিপুরে বৈদ্যুতিক ফাঁদে মাছ ধরায় দুজনকে ১০ হাজার টাকা জরিমানা উলিপুরে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড চিলমারীতে এইচএসসিতে পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রৌমারীতে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু, আহত ১ উলিপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, এসআরবির অভিযানে গ্রেপ্তার ১ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, অধ্যক্ষ-সভাপতির অপসারণ দাবি রাজারহা‌টে জিপিএ-৫ পে‌য়ে যমজ দুই বোনের সাফল্য
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ফুলবাড়ীর ধরলা পাড়ে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনু‌ষ্ঠিত

ফুলবাড়ী প্রতি‌নি‌ধি
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন



কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে ধরলা নদীতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। ফুলবাড়ী ধরলা সেতুর উত্তরে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে প্রতিদিন হাজারো দর্শনার্থীর সমাগম হচ্ছে।

স্থানীয়দের উদ্যোগে গত ২৬ আগস্ট নৌকা বাইচের উদ্বোধন করা হয়। এতে স্থানীয়সহ বিভিন্ন এলাকার ১২টি বড় নৌকা অংশ নেয়। নির্ধারিত দিনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।  উলিপুর থেকে আসা ‘তামিম বাংলা’ ও হক বাজার এলাকার ‘দাদাভাই’ নামের দুটি নৌকা বিজয়ী হয়।

দেখা যায়, নদীর দুই পাড়ে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের ঢল। কেউ নদীর পাড়ে, কেউ নৌকায় আবার কেউ আশপাশের উঁচু স্থানে দাঁড়িয়ে বাইচ উপভোগ করছেন। নৌকা দ্রুতগতিতে ছুটে চলার সময় দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে ধরলার পাড়।

নৌকা বাইচকে ঘিরে নদীর পাড়ে বসেছে নানা ধরনের দোকানপাট। এতে স্থানীয় ব্যবসায়ীদেরও বেচাকেনা বেড়েছে।

আয়োজকেরা জানান, হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন। সেমিফাইনাল শেষ হয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যে সুবিধাজনক সময়ে ফাইনাল অনুষ্ঠিত হবে। ভবিষ্যতেও প্রতি বছর ধরলা নদীতে নৌকা বাইচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT