রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
সংকট বিদ্যুতে, দায় কি শুধু বিদ্যুৎমন্ত্রীর? রাজারহা‌টে ড্রেন থে‌কে ১ নবজাতকের মরদেহ উদ্ধার রামপালের ৮০ লাখ টন কয়লা: দরপত্র ঘিরে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন কু‌ড়িগ্রাম সীমান্তে ২ মাদক কারবারি ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার চিলমারী‌তে ৩৬ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি ময়না গ্রেফতার   কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ‌ ‘বাংলা এমন একটি বিভাগ, যেখানে তোমরা মরে গিয়েও বেঁচে থাকতে পারবে’ : অধ্যাপক সাদেক সুস্থ সাংস্কৃতিক চর্চায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ভূরুঙ্গামারী‌তে এক স‌ঙ্গে ৩ সন্তা‌নের জন্ম, খর‌চে হি‌মশিম খা‌চ্ছে কল্পনার প‌রিবার ‌  নাগেশ্বরীতে ৪ মাদকসেবীর কারাদণ্ড
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কু‌ড়িগ্রাম সীমান্তে ২ মাদক কারবারি ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার

ভূরুঙ্গামারী প্রতি‌নি‌ধি
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৩ অপরাহ্ন



কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী পাগলারহাট চর এলাকা থেকে দুই মাদক কারবারিকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন–এর নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তাররা হলেন, পাগলারহাট এলাকার ওমর আলী (৪৩), পিতা: মৃত রহিম উদ্দিন এবং মানিক মিয়া (৩৬), পিতা: বাবুর আলী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ভারতীয় ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, দুটি বাটন মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানায়, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT