কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী ও সুস্থ বিনোদনের অংশ হিসেবে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে থানাহাট ইউনিয়নের বালাবাড়িহাট বিএল উচ্চবিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
বালাবাড়িহাট তরুণ প্রজন্মের আয়োজনে ফাইনালে রমনা সোনারীপাড়া ও বালাবাড়িহাট সোহাগ লাইটিং ফুটবল একাদশ অংশ নেয়। খেলার আগে জাতীয় সংগীত, কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের প্যারেড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী পারভিন আক্তার পারুল। বিশেষ অতিথি ছিলেন লিয়া ইন্টেরিয়র অ্যান্ড ফার্নিচারের চেয়ারম্যান লাল মিয়া।
বক্তারা বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের আয়োজন বাড়াতে হবে।