মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রাম-৩ আসনের এমপি ব্যারিস্টার সালেহীকে নাগরিক সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২২ অপরাহ্ন




কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শ্যূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীকে নাগরিক সংবর্ধনা দিয়েছে ইসলামিক ফোরাম অব আফ্রিকা।

৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগদানের লক্ষ্যে ১৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার লালকিলা স্যান্ডটন কনফারেন্স সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী, রাজনীতিবিদ, পেশাজীবী, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরায় ব্যারিস্টার সালেহীর ভূমিকার প্রশংসা করা হয়। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের সমস্যা সমাধানে ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

জবাবে ব্যারিস্টার সালেহী প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার এবং তাদের ন্যায্য অধিকার ও স্বার্থ সংসদে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT