বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

রাজারহাটে সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫  

রাজারহাট প্রতি‌নি‌ধি
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১১ অপরাহ্ন



কুড়িগ্রামের রাজারহাটে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে দিনোবাজারসংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে চালকসহ পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দুর্ঘটনার পর রাজারহাট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানা গেছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT