বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কাঁচ‌কো‌লে ব্রহ্মপুত্রে ভাসমান অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

‌চিলমারী প্রতি‌নি‌ধি
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন



কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ভেসে আসা আনুমানিক ৫ বছর বয়সী এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা।
​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজার দক্ষিণ খামার এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার।
​স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৭ টায়  ব্রহ্মপুত্র নদে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন সেখানকাট স্থানীয় বাসিন্দারা। পরে তারা স্থানীয় কয়েকজনের সহযোগিতায় দ্রুত নদী থেকে শিশুটির মরদেহ ডাঙায় তোলে এবং চিলমারী মডেল থানায় খবর দেন। তবে এখন পর্যন্ত শিশুটির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
​চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, নৌ পুলিশ এক শিশুর মরদেহ উদ্ধার করেছে। আমরা বিষয়টি অবগত আছি।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT