বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

নাগেশ্বরীতে চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার

না‌গেশ্বরী প্রতি‌নি‌ধি
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০২ অপরাহ্ন




কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় চৌকিদার প্যারেড পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি প্যারেড পরিদর্শন শেষে চৌকিদারদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পুলিশ সুপার স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধে চৌকিদারদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জননিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে সতর্ক থাকার নির্দেশ দেন।

এ ছাড়া চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে নিজ নিজ এলাকায় নিয়মিত নজরদারি রাখা, বাল্যবিবাহ প্রতিরোধে জনপ্রতিনিধি, প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করা এবং পলাতক আসামি ও সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য থানায় জানানোর নির্দেশনা দেওয়া হয়।

এসময় পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, জননিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ এবং স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। চৌকিদারদের মাধ্যমে দ্রুত তথ্যপ্রাপ্তি পুলিশের অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষার কার্যক্রমকে আরও কার্যকর করবে।

এ সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও চৌকিদাররা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT